বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

বরগুনায় জিটিভির লোগো সংবলিত একটি প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ-৪৭-৬৮৮৫ নম্বরের জিটিভির লোগো সংবলিত প্রাইভেটকারটি গৌরীচন্না থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বাবলু নামে এক আহতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর থানার ওসি আবু শাহদাত হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর