বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

টেকনাফে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী। এ সময় ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর