বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী কারাগারে

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ব্রাহ্মণবয়রা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান (৫৮), পাঁচিল গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান (৪৫) ও দত্তবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তুহিন মালেক (৩০)।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর