বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিলি আক্তার ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। তিনি বর্তমানে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মিলি আক্তারের বসতঘর থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতঘরে গাঁজা রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর