বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাঙামাটির তিন রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

রাঙামাটির তিন রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা

অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কাঁচা মাংসের সঙ্গে বাসী খাবার সংরক্ষণসহ একাধিক অভিযোগে রাঙামাটির তিনটি রিসোর্টকে ২ লাখ ২০ হাজার জরিমানা করা হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বার্গী লেকভ্যালী রিসোর্টকে কাঁচা মাছ মাংসের সঙ্গে রান্না করা বাসী খাবার সংরক্ষণ, অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার, কটেজের রুম ভাড়া এবং খাবারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় দুই লাখ টাকা জরিমানা হয়।

এছাড়া, রিসাং রিসোর্টকে কটেজের রুম ভাড়া এবং খাবারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা হয়। অন্যদিকে, রেং রিসোর্ট ও রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা, রান্না ঘরে রান্নার উপকরণের ওপরে মাকড়সার জাল এবং একাধিক মাকড়সার উপস্থিতি পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় কোতোয়ালি থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তায় উপস্থিত ছিল।

অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ বলেন, অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ একাধিক অপরাধে তিনটি রিসোর্ট ও রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি বলেন, একই সঙ্গে আমরা আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও তালিকার চেয়ে বেশি মূল্য না রাখার অনুরোধ জানাচ্ছি। অভিযান কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর