বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন ডিসি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন ডিসি

আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সুমনী আক্তার। একই সঙ্গে অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এক দফা দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।

খবর পেয়ে বিদ্যালয়ে যান জেলা প্রশাসক সুমনী আক্তার। এ সময় শিক্ষার্থীরা তার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দেন। একই সঙ্গে অভিযোগগুলো তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন

জাবিতে তিন নারীসহ ৫ বহিরাগত আটক

জেলা প্রশাসকের ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন। এ সময় তারা উল্লাস প্রকাশ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রশাসনিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছিল। তাদের দেওয়া টিফিনের খাবারও নিম্নমানের। এ বিষয়ে প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এসব কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর