বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে টিন কেটে ঘরে ঢোকার চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে টিন কেটে ঘরে ঢোকার চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মানিকগঞ্জ সদর উপজেলায় টিন কেটে ঘরে প্রবেশের চেষ্টার সময় মামুন (৫৫) নামের এক ব্যক্তিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মোল্লা। এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের উত্তর উথুলী গ্রামের মৃত হাবুল উদ্দিনের ছেলে হাছল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাছল উদ্দিনের ছেলে হায়দার বলেন, রাতে তার থাকার ঘরের টিন কেটে দরজা খোলার চেষ্টা করছিল ৫ থেকে ৬ জনের একটি দল। এ সময় তার ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন একজনকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

018868b5-90dd-49be-a9b6-a173147ccd6e

হায়দার আরও বলেন, ওই দলটি তার ও তার বড় ভাইয়ের ঘরে ঢোকার জন্য টিন কেটে দরজা খোলার চেষ্টা করছিল।

সদর থানার এসআই মো. আলমগীর হোসেন মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মামুনকে আটক করা হয়। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর