বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতে সাইদুর রহমান নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে একটি বিদ্যুতের পোল থেকে নেসকোর বৈদ্যুতিক তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

স্থানীয়দের ধারণা, সাইদুর রহমান একা বিদ্যুতের তার চুরি করতে যাননি। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নেসকোর বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর