বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৮৩

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৮৩

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০ জন।

বুধবার (৭ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় জানায়, বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম আয়শা মনি। তার বয়স পাঁচ বছর। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা মো. আশিক মিয়ার মেয়ে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে মৃত ১৮৩ জনের মধ্যে সিলেট জেলায় ৭৪, সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে আরও ১৩৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর