বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

গভীর রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর