বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে বৃদ্ধা নারী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে বৃদ্ধা নারী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া নামে এক বৃদ্ধা নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বাদল বাবু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে আদালত তাকে ১ লাখ টাকাও জরিমানা করছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত বাদল বাবু জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 

টাঙ্গাইলের সরকারি কৌশু‌লি (পি‌পি) মো. শ‌ফিকুল ইসলাম রিপন বলেন, আসামি বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাদল।

ওইদিনই সকাল সাড়ে ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বঁটি দা দিয়ে সেহাবের বৃদ্ধা মা আহাতন বেওয়াকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান। পরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ বাদলকে গ্রেপ্তার করে।

এর পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায় ঘোষণা পর বাদলকে কারাগারে পাঠানো হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর