সীমান্তে মাদক পাচারবিরোধী তৎপরতার অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীন রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা। এসময় কাটাবাড়ী শিমুল বাগান এলাকায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) জব্দ হওয়া মদগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। অভিযান চলাকালে মদ পাচারের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি।
শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য কিংবা অবৈধভাবে প্রবেশের যেকোনো চেষ্টা প্রতিহত করতে নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে।
সীমান্ত সুরক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম।
প্রতিনিধি/এএইচ




