বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩, ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

মাগুরায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩, ইয়াবা জব্দ
স্বামী-স্ত্রীসহ গ্রেফতারকৃত তিন মাদক কারবারি

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

মাগুরা জেলা পুলিশ সুপার জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত ৩টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। 

অভিযানে মাগুরা সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর সাকিনে মাদক সম্রাট হিসেবে উল্লেখ করা শাহীন আলম শাহীনের (৪৬) শয়নকক্ষ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কাশিনাথপুর গ্রামের মো. শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের খালিদ হাসান (৩১)। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় উদ্ধার করে জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভারি মোটরসাইকেল (১৩৫ সিসি) এবং তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ১ ও ২ নম্বর আসামি স্বামী-স্ত্রী। জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা গোপনে মাদক কারবার পরিচালনা করেছিলেন। 

পুলিশের তথ্য অনুযায়ী, ১ নম্বর আসামি মো. শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। ২ নম্বর আসামি সাথী খাতুনের বিরুদ্ধে মাদকের দুটি মাদক রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ। 

তারা জানিয়েছে, জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর