খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, এখন পর্যন্ত বাজার মূল্য নিয়ে তেমন সমস্যা হয়নি। আমাদের মজুতও ভাল আছে। সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরা চাইব সিন্ডিকেট শব্দটা যেন না থাকে; এটা বললে সিন্ডিকেটকে আরও বেশি উৎসাহিত করা হয়। আমাদের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য গুদাম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আজ এখানে আসা। যেহেতু আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমাকে সব জায়গায় যেতে হবে, দেখতে হবে কোনটা কী অবস্থায় আছে। সেজন্যই আজ এখানে আসা। এই সিএসডি বলেন সাইলো বলেন এগুলোকে যেন আরও ভাল অবস্থায় নিতে পারি এবং মজুত যেন ঠিকঠাক থাকো সেটা দেখার জন্যই এখানে আসা।
প্রতিনিধি/এফএ




