বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাঙামাটির ৬ ইটভাটা বন্ধ করল প্রশাসন 

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

রাঙামাটির ৬ ইটভাটা বন্ধ করল প্রশাসন 

তিন দিনে রাঙামাটির দুই উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গত রোববার (৪ অক্টোবর) ও আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জেলার বাঘাইছড়ি ও কাউখালী উপজেলার ৬টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কাউখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেকের নেতৃত্বে পরিবেশ অধিদফতর রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে কাউখালী উপজেলার ডাকবাংলো ও ডাকঘর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উচ্চ আদালতেরি রিট ১২০৪/২২ ও ১৩৭০৫/২২ এর আদেশ মোতাবেক মেসার্স এমএনএম ব্রিকস; মেসার্স এলবিডব্লিউ ব্রিকস ও মেসার্স এবিএম ব্রিকস-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে, একই উপজেলার গাড়িছড়া পাড়া এলাকায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন এইচবিএম ব্রিকস নামক ইটভাটার চিমনী ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 

পরিবেশ অধিদপ্তর আরও জানিয়েছে, গত রোববার (৪ অক্টোবর) জেলার বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় নতুন একটি ইটভাটা নির্মাণ কাজ করায় মেসার্স অলিভ ব্রিকস এর মালিক বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিভ চাকমা ও মো. কামরুজ্জামান নামে দুজনকে আসামি করে পরিবেশ অধিদপ্তর কর্তৃক মামলা দায়ের করা হয়। এছাড়াও বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত মেসার্স এমএমসি ব্রিকস; মেসার্স কেবিসি ব্রিকস ও মেসার্স ফাইফ স্টার ব্রিকস-এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাসমূহকে কার্যক্রম বন্ধ রাখার জন্য নোটিশ করা হয়। অবৈধ ইটভাটা বন্ধে জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, গত রোববার ও আজ মঙ্গলবার কাউখালী ও বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়া বাঘাইছড়িতে একটি ইটভাটা প্রস্তুতের কাজ শুরু করায় দুজনের নামে মামলা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর