মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিখোঁজের পরদিন বাড়ির পেছনে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

নিখোঁজের পরদিন বাড়ির পেছনে মিলল ক্ষতবিক্ষত মরদেহ
নিখোঁজের পরদিন বাড়ির পেছনে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎সুপ্রভাত মদক আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত মদক। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন স্বজনরা। অভিযোগের পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। পরে রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবারও ফোন গেলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকালে হলুদের খেতে সুপ্রভাত মদকের ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আমিনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর