মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার
পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। তাকে আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর