মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিকআপের ইঞ্জিনে লুকিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ এএম

শেয়ার করুন:

পিকআপের ইঞ্জিনে লুকিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার মাদক কারবারি মো. কাদের মিয়া। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জ জেলার মাধবপুরে ৭ হাজার ৮০০ ইয়াবাসহ মো. কাদের মিয়া (২৬) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে এসআরবি।

সোমবার রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

গ্রেফতার কাদির মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি গ্রামের বাসিন্দা।

এসআরবি-৯ সূত্র জানায়, রোববার রাতে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার মাধবপুর উপজেলার প্রাইম হসপিটাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারের সামনে অবস্থানকালে গোপন সংবাদে জানতে পারে, সিলেট জেলা থেকে মহাসড়ক দিয়ে কয়েকজন মাদকদ্রব্যসহ একটি পিকআপযোগে জামালপুর দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছে।

ওই সংবাদে এসআরবি মাধবপুর পৌরসভার মহাসড়কের একটি টাওয়ারের বিপরীত পাশে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের পিকআপকে সংকেত দিয়ে থামানোর চেষ্টাকালে এসআরবির উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে মো. কাদের মিয়া পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছে ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক তার দেখানো পিকআপের ইঞ্জিনের উপর জিআই তার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা কালো রঙের পলিথিনের ভেতর ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতরে রাখা ৭ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট এবং পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।

পরে মামলা দিয়ে আলামতসহ গ্রেফতার ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর