ঝালকাঠির নলছিটিতে দুই কেজি গাঁজাসহ রাকিব হাসান সরদার (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১০ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোস্ট্যান্ডসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিব দিনাজপুরের পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাকিবের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




