মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে সড়কে প্রাণ গেল সিআইডি পরিদর্শকের

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ এএম

শেয়ার করুন:

মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে সড়কে প্রাণ গেল সিআইডি পরিদর্শকের
নিহত সিআইডি পরিদর্শক ফজলুর রহমান। ছবি: ঢাকা মেইল

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ট্রাকচাপায় সিআইডি পরিদর্শক ফজলুর রহমান নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে দুপুরে মোটরসাইকেল নিয়ে খুলনায় মেয়ের সঙ্গে দেখা করতে আসেন তিনি। চিকিৎসক মেয়ের সঙ্গে দেখা করে আবার সন্ধ্যায় বাড়ির দিকে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর