মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেফতার ৬

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেফতার ৬
গ্রেফতার ৬ ডাকাত। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতাররা হলেন- পারভেজ (৩৬), প্রান্ত (২৮), রোহান (২২), ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং অন্তর (২৪)।

পুলিশ জানায়, রোববার রাতে মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এসময় খবর পায় ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরে গ্রেফতারদের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

সোনারগাঁও থানার কর্মকর্তা আব্দুল বারিক জানান, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর