খুলনার রূপসা উপজেলার দুর্জনী মহলে বিএনপি কর্মী আখতার ঢালীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার(৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার ঢালী ওই এলাকার বাসিন্দা মৃত মতলব ঢালীর ছেলে।
এর আগে গত ১৫ আগস্ট রাতে আখতার ঢালীর ছেলে জয় ঢালীকেও একই এলাকার দূর্জনীমহলের সামনে কুপিয়ে হত্যা করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে পরপর বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রতিনিধি/এলএ




