‘শিক্ষিত মেয়ে, সমৃদ্ধ দেশ’—এই প্রত্যয়ে বরগুনা সদর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, দূরবর্তী এলাকা থেকে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতকারী মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের শিক্ষাজীবন সহজ করতে বাইসাইকেলগুলো দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ্ আজিজ বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ আরও সহজ ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই তাদের প্রত্যাশা।
প্রতিনিধি/এসএস




