সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

কৃষকের বাড়িতে অবৈধভাবে মজুদ ৭৬ বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

কৃষকের বাড়িতে অবৈধভাবে মজুদ ৭৬ বস্তা সার জব্দ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ করা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালাত। সোমবার বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়।

জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যে উপজেলার শিরতা গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। 

এসময় প্রশাসনের উপস্থিতিতে কৃষক রমজানের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ সার জব্দ করা হয়। সেই সাথে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডের উল্লিখিত জমির পরিমাণ কেটে প্রকৃত জমির পরিমাণ দেওয়া হয়।  

সূত্রে জানা গেছে, উপজেলার শিরতা গ্রামে রমজান নিজস্ব জমি ২৫ শতাংশ ও পত্তন ৪ একর জমি চাষাবাদ করেন বলে কৃষক উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ রয়েছে। 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ঘটনার সত্যতা স্বীকার জানান, কৃষক রমজানের প্রকৃত জমি পরিমাণ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর