সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক গ্রেফতার
গ্রেফতার আবুল হাশেম ভূঁইয়া। ছবি: ঢাকা মেইল

শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় আবুল হাসেম ভূঁইয়া নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ব্যানারটিও জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি তিল্লি উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল- ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। ব্যানারে স্বৈরাচার সরকার শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেফতার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, গ্রেফতার শিক্ষক আবুল হাসেম ভূঁইয়াকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর