সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নারী নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নারী নিহত
নিহত আনোয়ারা বেগম (৪৫)।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার গোলড়া আকিজ গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম সাটুরিয়া উপজেলার হরগজ বালির চর গ্রামের মীর হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে গোলড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গোলড়া আকিজ গেট পার হওয়ার পর দ্রুতগতির একটি নীলাচল বাস ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ হাসপাতালে রয়েছে। বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর