সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭), মোল্লাডাঙ্গা গ্রামের আশরাফুল হোসেন (৫৫), ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য সামাউল ইসলাম ঠান্ডু (৫৭), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০) এবং ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মামলাগুলোর তদন্তে তাদের নাম আসায় তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর