সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ের হাফেজ রশিদ আলম পেলেন জাতীয় গুণী শিক্ষক সম্মাননা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ের হাফেজ রশিদ আলম পেলেন জাতীয় গুণী শিক্ষক সম্মাননা

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মু. রশিদ আলম।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি সম্মাননা সনদ ও চেক গ্রহণ করেন।

শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে বিশেষ অবদানের জন্য হাফেজ মু. রশিদ আলমকে এ সম্মাননা দেওয়া হয়।

হাফেজ মু. রশিদ আলম দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি ভূমিকা রেখে আসছেন।

জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পাওয়ায় ঠাকুরগাঁওয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তার এ অর্জন ব্যক্তিগত সম্মানের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে হাফেজ মু. রশিদ আলম বলেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর