সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত
আহত সৈয়দ ইসলাম। ছবি: ঢাকা মেইল

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামে এক মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত মোয়াজ্জিন সৈয়দ ইসলাম উপচেলার চরবাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজানের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মসজিদে ঢুকে মোয়াজ্জিনের পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে মুসল্লি ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর