ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের তাহমিনা বেগম (৬০) গত বছরের ৩ নভেম্বর দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজের পরিবার বলছে, নিখোঁজ হওয়ার পর সর্বশেষ ঢাকার কমলাপুর স্টেশনে তাহমিনা বেগমকে দেখা যায়। সেখানে তার একটি ভিডিও পাওয়া গেছে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তাহমিনা বেগমের বয়স ৬০ বছর। তার বাবার নাম ধন মিয়া এবং মায়ের নাম জায়েদা খাতুন। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাহমিনা বেগম মানসিকভাবে অসুস্থ। তার মাথার চুল খাটো এবং সাদা-কালো রঙের। সামনের পাটির দাঁত নেই। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের ঠিকানা সম্পর্কে স্পষ্টভাবে বলতে পারেন না। কেউ তার পরিচয় বা ঠিকানা জানতে চাইলে সাধারণত বাবার বাড়ির কথা বলেন।
দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি তাহমিনা বেগমকে দেখে থাকলে, তার সন্ধান পেয়ে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে (০১৭৫১৩৪৫১৬০) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




