সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বান্দরবানে জিপ খাদে: দুই পর্যটক নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে জিপ খাদে: দুই পর্যটক নিহত, আহত ৫
দুর্ঘটনার শিকার জিপ। ছবি: ঢাকা মেইল

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার জিপ পাহাড়ের গভীর খাদে পড়ে দুই পর্যটক মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলিকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী থেকে একদল পর্যটক ল্যান্ডক্রুজার জিপে করে থানচির তিন্দু ভ্রমণে যাচ্ছিলেন। পথে ২৬ কিলোমিটার এলাকায় একটি বিপজ্জনক ঢালু সড়ক দিয়ে নামার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে জিপটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। পরে বিজিবির সদস্যরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠান।

অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ঢাকা মেইলকে  বলেন, ‘তিন্দু এলাকাটি দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। সোমবার বিকেলে আলিকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় তিন্দু যাওয়ার পথে একদল পর্যটক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর