সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে ‘অন্তঃসত্ত্বা’ নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে ‘অন্তঃসত্ত্বা’ নারীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুর থেকে কাসমিরা (২০) নামে এক ‘অন্তঃসত্ত্বা’ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাসমিরা ওই এলাকার মো. এন্তাজুল ও মোছা. আলেফা দম্পতির মেয়ে। তাঁর স্বামী আবু হাসান মুন্না (২২) একই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।

স্থানীয়রা জানান, কাসমিরা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিছুদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি চলছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও স্থানীয়রা জানান।

ওসি মো. বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। সকালে বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে গিয়ে তিনি পানিতে ডুবে যেতে পারেন বলেও তিনি ধারনা করেন।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর