সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিক্ষক দিবসে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

শিক্ষক দিবসে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

আজ শিক্ষক দিবস। এমন দিনে চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলার পৌর এলাকার হাটকালুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিশেষ কাজে চুয়াডাঙ্গা শহরে গিয়েছিলেন শাহজাহান আলী। দুপুরে কাজ শেষে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহর থেকে দামুড়হুদার দিকে ফিরছিলেন তিনি। 

হাটকালুগঞ্জ সড়ক এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি ট্রাক্টর শাহজাহানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর