সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪১ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি,  নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪১ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে গ্রেফতারকৃতদের একাংশ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ ১৪১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। 

এর আগে রোববার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ১৪১ জনের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্য ৭ জন, মাদক কারবারি ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে গ্রেফতারকৃত ২ জন রয়েছেন।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২৪ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্য একজন, মাদকসেবী ১৯ জন, নিয়মিত মামলার আসামি একজন, ওয়ারেন্টভুক্ত দুজন এবং অন্যান্য ধারায় একজন রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত চারজন এবং নিয়মিত মামলার দুজন আসামি রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে মাদকসেবী ১৮ জন এবং ওয়ারেন্টভুক্ত দুজনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মাদক কারবারি ৭ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।

সোনারগাঁও থানায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের দুজন, মাদক কারবারি ৬ জন, মাদকসেবী ৮ জন, ওয়ারেন্টভুক্ত একজন এবং ছিনতাইকারী ৪ জন রয়েছেন।

রূপগঞ্জ থানার অভিযানে মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ৪ জন এবং নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে আড়াইহাজার থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য দুজন, মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছেন।

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর