সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, ধান ক্ষেতে মিলল মরদেহ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, ধান ক্ষেতে মিলল মরদেহ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল (৫২) নামে এক চালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টায় চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে শফিউদ্দিনের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

অটোভ্যান চালক মোকছেদুল উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, মোকছেদুল রোববার (৪ অক্টোবর) বিকেলে অটোভ্যান নিয়ে ভাড়ায় চালাতে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার ভোর ৬টার দিকে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মো. মাহমুদুন নবী জানান, নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর