সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ এএম

শেয়ার করুন:

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই প্রবাসীর বাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে আটক করেন স্থানীয়রা। এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সুবাদে ওই এলাকায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল।
 
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, ‘এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর