সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুন্দরবনে বনদস্যুদের টং ঘর ধ্বংস, ১৪টি মোবাইল ফোন জব্দ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম

শেয়ার করুন:

সুন্দরবনে বনদস্যুদের টং ঘর ধ্বংস, ১৪টি মোবাইল ফোন জব্দ

পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রবিবার দুপুরে বনরক্ষীরা অভিযান চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত একটি টং ঘর ধ্বংস করেছে। এ সময় বনদস্যুদের ফেলে যাওয়া ১৪টি মোবাইল ফোন সেটসহ রসদসামগ্রী জব্দ করেছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং) ঘর। সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (০৪ অক্টোবর) দুপুরে সুন্দরবনের নীলবাড়িয়ায় বনের মধ্যে হেঁটে টহলের সময় গাছের ডালপালা দিয়ে বানানো একটি মাচা (টং) ঘর দেখতে পায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা এগিয়ে মাচায় তল্লাশি করে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করেন। এ ছাড়াও মাচায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, লবণসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীরা ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে তল্লাশি করে কাউকে খুঁজে পায়নি।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রবিবার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ভেঙে ১৪টি মোবাইল ফোন সেটসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাতপরিচয় বনদস্যুদের।

প্রতিনিধি/ইএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর