সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল তৃতীয় লিঙ্গের বর্ষার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল তৃতীয় লিঙ্গের বর্ষার
তৃতীয় লিঙ্গের বর্ষাকে চাপা দেওয়া ‘সেলফি পরিবহনের’ বাস। ছবি: ঢাকা মেইল

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসচাপায় বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের একজন মারা গেছেন।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার জাগীর ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিকশা করে বর্ষা ও তার আরেক সঙ্গী ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জাগীর ব্রিজ পার হয়ে তাদের বাড়িতে যাচ্ছিলেন। এসময় জাগীর ব্রিজের উপরে উঠলে সেলফি পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বর্ষার মৃত্যু হয় এবং তার সঙ্গীসহ রিকশা চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার বলেন, ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বর্ষা নামে তৃতীয় লিঙ্গের একজন মারা গেছেন। বর্ষার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাস ও চালককে আটক করা যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর