রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে খুনের পর তাণ্ডব: অন্ধ ভিক্ষুকের কুঁড়েঘরেও হামলা-লুটপাট

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে খুনের পর তাণ্ডব: অন্ধ ভিক্ষুকের কুঁড়েঘরেও হামলা-লুটপাট
কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় একই গ্রামের ৭০ বছর বয়সী অন্ধ ভিক্ষুক মো. ইসরাফিল ফকিরের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়াও ওই গ্রামে আরও ৩০ বাড়িতে একই ঘটনা ঘটেছে। 

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও সুধী সমাজ ক্ষোভ প্রকাশ করেন। যে মানুষটি নিজে অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল- ভিক্ষা করে জীবনযাপন করেন, তার বাড়িতেও লুটপাট করা হয়েছে। 

লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ইসলাম শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার ১২ সেপ্টেম্বর তার স্ত্রী জাহানারা বেগম ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-২০ জনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। 

স্থানীয়দের অভিযোগ, ইসলাম শেখ হত্যাকাণ্ডের পর ওই এলাকায় হামলা ভাঙচুর ও লুটপাট অগ্নিসংযোগ করা হয়। প্রায় ৩০ বাড়িতে এই হামলা ও লুটপাট চালানো হয়। 

অন্ধ ভিক্ষুক ইসরাফিল শেখের অভিযোগ, তার বাড়ির ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার লোহাগড়া বাজার এবং লোহাগড়া ব্রিজে বসে ভিক্ষা করে জীবন-জীবিকা চালান।

স্থানীয়দের ভাষ্য, অন্ধ ভিক্ষুক ইসরাফিল শেখ এই হত্যার সাথে জড়িত নয়। একটি কুচক্রী মহল হত্যাকাণ্ডকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়া উদ্দেশে অসহায় অন্ধ ভিক্ষুকের বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, ইসলাম শেখ হত্যাকাণ্ডের ঘটনায় অন্ধ ভিক্ষুকের বাড়ি লুটপাটের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর