রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

নকল ঘি উৎপাদনকারীসহ চার প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

নকল ঘি উৎপাদনকারীসহ চার প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: ঢাকা মেইল

নকল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে নকল ঘি তৈরির অপরাধে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পারভিন ট্রেডার্স নামে একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজ নামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

সর্বশেষ আরিফ ফল বিতানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নকল ঘি উৎপাদন, দোকানে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ২লাখ ২১ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর