রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু
প্রতীকী মরদেহ। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতে বুরহান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন তিনি।

নিহত বুরহান উপজেলার আড়াইসীধা পশ্চিমপাড়া গ্রামের আরিজ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

আড়াইসীধা ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন জানান, বুরহান প্রতিদিনের মতো রোববার মাগরিবের নামাজের পর বাজার চারতলা সংলগ্ন বিলে মাছ ধরতে যান। সন্ধ্যার পর হঠাৎ আকাশ কালো হয়ে মেঘে ঢেকে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বুরহান ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট অফিসারকে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিতে বলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর