শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ পেয়েছেন মৌলভীবাজারের পাঁচ গুণীজন।
রোববার (৪ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় প্রফেসর মামুনুর রশীদ, আবৃত্তিতে রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনে মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়া।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।
আয়োজনে স্থানীয় বিশিষ্ট সংস্কৃতিজন, গুণী ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




