রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনা সদর থানা। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছেলেটির বাবা জানিয়েছে, সে মাদকাসক্ত ছিল।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর