রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মাথা বিচ্ছিন্ন নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মাথা বিচ্ছিন্ন নারীর মরদেহ
প্রতীকী ছবি।

মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় মধ্য বয়সী অর্ধগলিত এক নারীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চর কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী থেকে এই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নদী পানিতে ভেসে আশা মাথা বিচ্ছিন্ন এক নারীর মৃতদেহ কৃষ্ণপুর গ্রামে নদীর পড়ে আটকে যায়। এসময় স্থানীয় লোকজন মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এসময় স্থানীয়কেও মৃতদেহটি শনাক্ত করতে পারেন নাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতেল মর্গে পাঠানো হয়েছে। তবে আমরা এখনো মৃত নারীর পরিচয় শনাক্ত করতে পারি নাই। তার পরিচয় শনাক্তের জন্য আমরা কাজ করছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর