রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
বিক্ষব্ধ শিক্ষার্থীরা। ছবি: ঢাকা মেইল

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে নেয় তারা।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের চিত্র তুলে ধরে স্লোগান দেয় তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রশাসনিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক অনিয়ম, দুনীতি ও অব্যবস্থাপনার চলছিল। আমাদের টিফিনের যে খাবার দেওয়া হয়- তা একেবারে নিম্নমানের। শিক্ষার্থীরা বারবার প্রধান শিক্ষককে বলেও কোনো প্রতিকার হয়নি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। আমাদের শিক্ষার্থীদের এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছি।  

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তাদের নিম্নমানের খাবার দেওয়া হয়, একজন শিক্ষার্থী মাসে ১০০ টাকা টিফিন খরচ দেয়। এই ১০০ টাকায় ৩০ দিনে কত ভালো নাস্তা দেওয়া যায়। এ ফান্ডে সরকার কোনো ভর্তুকি দেয় না। যে অভিযোগ উঠেছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবেন।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগেরভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্টের পর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর