রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে কবির শেখ (৩৫) নামে এক যুবককে মারধর করা হয়েছে। আহত কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

রোববার (৪ অক্টোবর) উপজেলার কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। কবির শেখ বিরামের কান্দি গ্রামের সরোয়ার শেখের ছেলে।

ওই শিক্ষিকার অভিযোগ, প্রায় ছয় মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে কবির শেখ তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি কবিরের পরিবারকে জানিয়েও প্রতিকার না পেয়ে পরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

শিক্ষিকার ভাষ্য, রোববার সকালে স্কুলে যাওয়ার পথে কবির তার পথরোধ করেন। এ সময় শিক্ষিকার আত্মীয়স্বজনরা এগিয়ে এসে কবিরকে মারধর করেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি

স্থানীয়রা জানান, খবর পেয়ে কবিরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

কবির শেখের ভাতিজি জোসনা বেগম বলেন, তার চাচা আগে অটোরিকশা চালাতেন। অটোরিকশায় যাতায়াতের সময় ওই শিক্ষিকার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি ওই শিক্ষিকাকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করতেন। তবে এভাবে মারধর করা ঠিক হয়নি।

24634251-698b-4092-bf47-f87de3b9b422

কোটালীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জণ ভক্ত বলেন, ওই শিক্ষিকা লিখিত অভিযোগ দেওয়ার পর কবির ও তার পরিবারের সদস্যদের ডেকে আনা হয়েছিল। তখন কবির ওই শিক্ষিকাকে আর উত্ত্যক্ত করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ড বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর