রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পলাশে সার কারখানার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

পলাশে সার কারখানার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কারখানার ভেতরের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন কারখানার ভেতরে মন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটির হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। মরদেহে পচন ধরায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বা কোথা থেকে মরদেহটি এখানে আনা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ জানতে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর