রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য নিহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য নিহত

খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া থানার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম চায়ের দোকানের সামনে বসেছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে নাসিম গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশকে আক্রমণসহ মোট আটটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। জড়িতরা গ্রেফতার হলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর