রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় পারিবারিক কলহের জেরে বিএনপি নেতা জখম

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

খুলনায় পারিবারিক কলহের জেরে বিএনপি নেতা জখম

খুলনা মহানগরীর লবণচরায় বিএনপি নেতা ইকবাল মোল্লাকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ইকবাল নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক। তিনি লবণচরা ইসলাম পাড়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের কয়েকজন সদস্য ইকবাল মোল্লাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর