শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মকবুল হোসেন নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন (৬০) ওই গ্রামের মৃত কসম উদ্দিনের ছেলে। হামলায় নিহতের ছোট ভাই দুলাল হোসেনও (৫০) গুরুতর আহত হন।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে নিজেদের দাবি করা সরকারি খাস খতিয়ানভুক্ত ১৬ কাঠা (১৬০ শতাংশ) ফসলি জমিতে সকালে মাসকলাই বুনতে যান মকবুল হোসেন ও দুলাল হোসেন দুই ভাই।

এ সময় জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন প্রতিবেশী আমানত মিয়ার চার ছেলে বাবুল, জাহাঙ্গীর, আব্দুর রাশিদ ও আনারুল তাদের চাষাবাদে বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ বাবুল তার হাতে থাকা লাঠি দিয়ে মকবুল হোসেনের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

‎নিহতের ছোট ভাই দুলাল হোসেন বলেন, বাবুলের লাঠির আঘাতে মকবুল মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর অন্য ভাইয়েরা তাকে বেদম পিটিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন। এ সময় ভাইকে বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

নিহতের মেয়ে নাজমা বলেন, ওরা আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর